Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে
Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে

Archives

মোট সংবাদ: ১৩৩ টি
রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মহি উদ্দীন গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মহি উদ্দীন গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহি উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতা, সহিংসতা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) উপজেলার পোমরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পোমরা ইউনিয়নে অভিযান […]

১ দিন আগে বিস্তারিত »
সরফভাটায় খুনের পর খুন, মামলা হয় না— কীসের আতঙ্ক?

সরফভাটায় খুনের পর খুন, মামলা হয় না— কীসের আতঙ্ক?

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা যেন ক্রমেই পরিণত হচ্ছে আতঙ্কের জনপদে। একের পর এক সশস্ত্র হামলা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এসব ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে মামলা বা অভিযোগ করতে অনীহা কিংবা ভয়ের বিষয়টি সামনে আসছে। সর্বশেষ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন প্রবীণ সমাজসেবক […]

২ দিন আগে বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় পুলিশের জালে ‘ভেজাল নেজাম’

রাঙ্গুনিয়ায় পুলিশের জালে ‘ভেজাল নেজাম’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিজাম উদ্দিন প্রকাশ ‘ভেজাল নেজাম’ (৪৬) নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। গ্রেপ্তার নিজাম উদ্দিন মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। রাঙ্গুনিয়া […]

২ দিন আগে বিস্তারিত »
আইনজীবীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

আইনজীবীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রামের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য কামাল হোসেন চৌধুরীর নাম ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের […]

৩ দিন আগে বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি ও গরু চুরির অভিযোগে দু’জন গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি ও গরু চুরির অভিযোগে দু’জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি মামলার আসামি উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য নাজিম উদ্দিন মাইকেল (৪৫) এবং চোরাই গরুসহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রোকন উদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও লালানগর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি নিয়মিত […]

৩ দিন আগে বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় এইচএসসি ও আলিমে হতাশার ফল, জিপিএ-৫ মাত্র ৭

রাঙ্গুনিয়ায় এইচএসসি ও আলিমে হতাশার ফল, জিপিএ-৫ মাত্র ৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেননি শিক্ষার্থীরা। উপজেলার ৯টি কলেজ ও ৭টি মাদ্রাসা থেকে দুই পরীক্ষায় অংশ নেওয়া ২ হাজার ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৯৫১ জন। সেই হিসাবে সম্মিলিত পাসের হার ৪৬ দশমিক ৪৬ শতাংশ। দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭ জন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এইচএসসি […]

৩ দিন আগে বিস্তারিত »
এইচএসসির ফল

এইচএসসির ফল

এইচএসসির ফল আশরাফ চৌধুরী এইচএসসিতে ফল বেরুবে দোকানির নেই ঘুম, ময়রাপাড়ায় লেগেছে তাই মিষ্টি তৈরির ধুম। জনান্তিকে রটলো খবর ফল তেমন ভালো না, মিষ্টির উপর নাচছে মাছি কিনতে কেউ এলো না। চট্টগ্রাম, ৩১.১০.২০২৬।

৩ দিন আগে বিস্তারিত »
দাম কম, দাম বেশি

দাম কম, দাম বেশি

  দাম বেড়েছে নিত্যপণ্যের দাম বেড়েছে ভূমির, গরিব দুঃখী হাহাকারে সুখে টাকার কুমির। দাম কমেছে মানবতার দাম কমেছে মনের, না-মানুষের সঙ্গ ছেড়ে সুখে পাখি বনের। চট্টগ্রাম, ৩১.১০.২০২৬

৩ দিন আগে বিস্তারিত »
শতবর্ষী মায়ের পাশে দাঁড়ানো সেই ইউএনও এবার রাঙ্গুনিয়ায়

শতবর্ষী মায়ের পাশে দাঁড়ানো সেই ইউএনও এবার রাঙ্গুনিয়ায়

শতবর্ষী মায়ের আশ্রয় নিশ্চিত করতে প্রশাসনিক উদ্যোগ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যোগ দিয়েছেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা […]

৪ দিন আগে বিস্তারিত »
কর্ণফুলীর বুকে ঝুলবে তারের সেতু, খুলবে যোগাযোগের নতুন দুয়ার

কর্ণফুলীর বুকে ঝুলবে তারের সেতু, খুলবে যোগাযোগের নতুন দুয়ার

খরস্রোতা কর্ণফুলী নদীর বুকে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু। উঁচু পাইলন থেকে টানা ইস্পাতের তারের সাহায্যে সেতুর মূল কাঠামো ধরে রাখার এ আধুনিক সেতু নির্মিত হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাঙামাটির কাপ্তাই উপজেলার সংযোগস্থলে চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাট এলাকায়। প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে ৫৩২ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হলে রাঙামাটি, চট্টগ্রাম […]

৫ দিন আগে বিস্তারিত »