এইচএসসির ফল

আশরাফ চৌধুরী

এইচএসসিতে ফল বেরুবে
দোকানির নেই ঘুম,
ময়রাপাড়ায় লেগেছে তাই
মিষ্টি তৈরির ধুম।

জনান্তিকে রটলো খবর
ফল তেমন ভালো না,
মিষ্টির উপর নাচছে মাছি
কিনতে কেউ এলো না।

চট্টগ্রাম, ৩১.১০.২০২৬।