Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে
Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে

সাব লিড

মোট সংবাদ: ৩২ টি
রাঙ্গুনিয়ার মোগলের হাট থেকে লন্ডনের সম্মাননার মঞ্চে আলমগীর

রাঙ্গুনিয়ার মোগলের হাট থেকে লন্ডনের সম্মাননার মঞ্চে আলমগীর

রাঙ্গুনিয়ার মোগলের হাটের এক সাধারণ জনপদ থেকে হাজার মাইল দূরের যুক্তরাজ্যের লন্ডন— মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ পথ। জীবনের সেই পথচলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যবসা-বাণিজ্যে প্রতিষ্ঠিত হয়েছেন মোহাম্মদ আলমগীর। তবে প্রবাসের ব্যস্ত জীবনে ভুলে যাননি নিজের জন্মভূমি কিংবা শিকড়ের টান। দেশ ও প্রবাসে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি এবার মিলেছে লন্ডনের সম্মাননার মঞ্চে। তাঁর এই […]

২ ঘণ্টা আগে বিস্তারিত »
এশিয়ান হ্যান্ডবলের রেফারি ব্যাজ পেলেন চট্টগ্রামের আলমগীর

এশিয়ান হ্যান্ডবলের রেফারি ব্যাজ পেলেন চট্টগ্রামের আলমগীর

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের রেফারি ব্যাজ অর্জন করেছেন চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের খেলোয়াড় ও বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ অ্যাসোসিয়েশনের রেফারি মো. আলমগীর। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি এ স্বীকৃতি অর্জন করেন। ১৯৮৩ সালে বাংলাদেশে হ্যান্ডবল খেলার প্রচলন শুরুর পর এই প্রথম দেশের দুই রেফারি এশিয়ান ফেডারেশনের রেফারি ব্যাজ অর্জনের গৌরব অর্জন করলেন। […]

২ ঘণ্টা আগে বিস্তারিত »
১২ কেজি এলপিজির দাম এবার বাড়লো ২২৩ টাকা

১২ কেজি এলপিজির দাম এবার বাড়লো ২২৩ টাকা

এক মাসের ব্যবধানে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।  একই সঙ্গে সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। রান্নায় বেশি ব্যবহার করা […]

৩ ঘণ্টা আগে বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মহি উদ্দীন গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মহি উদ্দীন গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহি উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতা, সহিংসতা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) উপজেলার পোমরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পোমরা ইউনিয়নে অভিযান […]

১১ ঘণ্টা আগে বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় পুলিশের জালে ‘ভেজাল নেজাম’

রাঙ্গুনিয়ায় পুলিশের জালে ‘ভেজাল নেজাম’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিজাম উদ্দিন প্রকাশ ‘ভেজাল নেজাম’ (৪৬) নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। গ্রেপ্তার নিজাম উদ্দিন মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। রাঙ্গুনিয়া […]

১ দিন আগে বিস্তারিত »
আইনজীবীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

আইনজীবীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রামের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য কামাল হোসেন চৌধুরীর নাম ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের […]

১ দিন আগে বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি ও গরু চুরির অভিযোগে দু’জন গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি ও গরু চুরির অভিযোগে দু’জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি মামলার আসামি উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য নাজিম উদ্দিন মাইকেল (৪৫) এবং চোরাই গরুসহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রোকন উদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও লালানগর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি নিয়মিত […]

১ দিন আগে বিস্তারিত »
এইচএসসির ফল

এইচএসসির ফল

এইচএসসির ফল আশরাফ চৌধুরী এইচএসসিতে ফল বেরুবে দোকানির নেই ঘুম, ময়রাপাড়ায় লেগেছে তাই মিষ্টি তৈরির ধুম। জনান্তিকে রটলো খবর ফল তেমন ভালো না, মিষ্টির উপর নাচছে মাছি কিনতে কেউ এলো না। চট্টগ্রাম, ৩১.১০.২০২৬।

২ দিন আগে বিস্তারিত »
শতবর্ষী মায়ের পাশে দাঁড়ানো সেই ইউএনও এবার রাঙ্গুনিয়ায়

শতবর্ষী মায়ের পাশে দাঁড়ানো সেই ইউএনও এবার রাঙ্গুনিয়ায়

শতবর্ষী মায়ের আশ্রয় নিশ্চিত করতে প্রশাসনিক উদ্যোগ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যোগ দিয়েছেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা […]

৩ দিন আগে বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, আরেকটিকে ৫ লাখ জরিমানা

রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, আরেকটিকে ৫ লাখ জরিমানা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে অপর একটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের […]

৩ দিন আগে বিস্তারিত »