চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিজাম উদ্দিন প্রকাশ ‘ভেজাল নেজাম’ (৪৬) নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার নিজাম উদ্দিন মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লেআউট সিলেক্ট করুন
ফন্ট ও ছবি লোড হচ্ছে...
রাঙ্গুনিয়ায় পুলিশের জালে ‘ভেজাল নেজাম’

