এক মাসের ব্যবধানে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রান্নায় বেশি ব্যবহার করা তরলীকৃত এই গ্যাসের দাম বাড়াতে কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানির তিন দিন পর সোমবার নতুন দর নির্ধারণের ঘোষণা দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দর রাত ৮টা থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, বেসরকারি কোম্পানির সরবরাহ করা প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা।
অক্টোবরে বেসরকারি বাজারজাতকারী কোম্পানিগুলোর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে দুই মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৪৭৫ টাকা।
লেআউট সিলেক্ট করুন
ফন্ট ও ছবি লোড হচ্ছে...
১২ কেজি এলপিজির দাম এবার বাড়লো ২২৩ টাকা

