সরফভাটায় খুনের পর খুন, মামলা হয় না— কীসের আতঙ্ক?
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা যেন ক্রমেই পরিণত হচ্ছে আতঙ্কের জনপদে। একের পর এক সশস্ত্র হামলা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এসব ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে মামলা বা অভিযোগ করতে অনীহা কিংবা ভয়ের বিষয়টি সামনে আসছে। সর্বশেষ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন প্রবীণ সমাজসেবক […]