Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে
Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে

চট্টগ্রাম

মোট সংবাদ: ২০ টি
এশিয়ান হ্যান্ডবলের রেফারি ব্যাজ পেলেন চট্টগ্রামের আলমগীর

এশিয়ান হ্যান্ডবলের রেফারি ব্যাজ পেলেন চট্টগ্রামের আলমগীর

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের রেফারি ব্যাজ অর্জন করেছেন চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের খেলোয়াড় ও বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ অ্যাসোসিয়েশনের রেফারি মো. আলমগীর। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি এ স্বীকৃতি অর্জন করেন। ১৯৮৩ সালে বাংলাদেশে হ্যান্ডবল খেলার প্রচলন শুরুর পর এই প্রথম দেশের দুই রেফারি এশিয়ান ফেডারেশনের রেফারি ব্যাজ অর্জনের গৌরব অর্জন করলেন। […]

২ ঘণ্টা আগে বিস্তারিত »
সরফভাটায় খুনের পর খুন, মামলা হয় না— কীসের আতঙ্ক?

সরফভাটায় খুনের পর খুন, মামলা হয় না— কীসের আতঙ্ক?

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা যেন ক্রমেই পরিণত হচ্ছে আতঙ্কের জনপদে। একের পর এক সশস্ত্র হামলা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এসব ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে মামলা বা অভিযোগ করতে অনীহা কিংবা ভয়ের বিষয়টি সামনে আসছে। সর্বশেষ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন প্রবীণ সমাজসেবক […]

২১ ঘণ্টা আগে বিস্তারিত »
আইনজীবীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

আইনজীবীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রামের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য কামাল হোসেন চৌধুরীর নাম ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের […]

১ দিন আগে বিস্তারিত »
কর্ণফুলীর বুকে ঝুলবে তারের সেতু, খুলবে যোগাযোগের নতুন দুয়ার

কর্ণফুলীর বুকে ঝুলবে তারের সেতু, খুলবে যোগাযোগের নতুন দুয়ার

খরস্রোতা কর্ণফুলী নদীর বুকে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু। উঁচু পাইলন থেকে টানা ইস্পাতের তারের সাহায্যে সেতুর মূল কাঠামো ধরে রাখার এ আধুনিক সেতু নির্মিত হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাঙামাটির কাপ্তাই উপজেলার সংযোগস্থলে চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাট এলাকায়। প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে ৫৩২ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হলে রাঙামাটি, চট্টগ্রাম […]

৩ দিন আগে বিস্তারিত »
আতঙ্কের জনপদ সরফভাটা, এবার দুই হাত কেটে কৃষককে হত্যা

আতঙ্কের জনপদ সরফভাটা, এবার দুই হাত কেটে কৃষককে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে একের পর এক সহিংস ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৮ অক্টোবর রাতে চাঁদা না পেয়ে এক প্রবাসীর পরিবারের পাঁচজনকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আহত করার অভিযোগ ওঠে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বন্য হাতির আক্রমণ থেকে আমন ধান রক্ষা করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের […]

৫ দিন আগে বিস্তারিত »
ব্যক্তিকে খুশি করার রাজনীতি বন্ধ চান হুমাম কাদের চৌধুরী

ব্যক্তিকে খুশি করার রাজনীতি বন্ধ চান হুমাম কাদের চৌধুরী

রাজনীতিতে ব্যক্তিবিশেষকে খুশি করার প্রবণতার সমালোচনা করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, কাউকে খুশি করার জন্য কাজ করার যে সংস্কৃতি দেশে গড়ে উঠেছে, তা কখনোই কাম্য নয়। এই সংস্কৃতি পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) জনপ্রিয় বিনোদনধর্মী পডকাস্ট ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর চ্যানেল ‘সামির স্ক্যান’-এ প্রকাশিত এক […]

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রানিরহাটে মাসজুড়ে গ্রামীণ মেলা, মিলবে নিত্যপণ্য

রানিরহাটে মাসজুড়ে গ্রামীণ মেলা, মিলবে নিত্যপণ্য

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাটে মাসব্যাপী গ্রামীণ নারী উদ্যোক্তা ও শিশু বিনোদন মেলার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম নারী উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় নারী ও শিশুদের বিভিন্ন পণ্য, গৃহস্থালিসামগ্রী, প্রসাধনীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে কেনার সুযোগ থাকছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রানিরহাট কাঠ ব্যবসায়ী সমিতির কনভেনশন হলে মেলার উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি […]

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়া বিআরডিবির চেয়ারম্যন ইউসুফ চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা

রাঙ্গুনিয়া বিআরডিবির চেয়ারম্যন ইউসুফ চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের (বিআরডিবি) এর রাঙ্গুনিয়া শাখার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ মিয়া চৌধুরীকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দিয়েছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় রানীরহাট বাজার চত্বরে এ সংবর্ধনা করেন ১নং রাজানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক […]

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জিহাদ ওই এলাকার আব্দুল খালেকের নাতি। তিনি চন্দ্রঘোনার মাদরাসায়ে তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়িতে থাকা অবস্থায় জিহাদকে সাপে […]

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা মঈন উদ্দীন মঈনুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঈন উদ্দীন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকার রাজামিয়ার ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। এ ছাড়া উপজেলা যুবলীগের সঙ্গেও তিনি সম্পৃক্ত। […]

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ বিস্তারিত »