চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা মঈন উদ্দীন মঈনুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈন উদ্দীন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকার রাজামিয়ার ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। এ ছাড়া উপজেলা যুবলীগের সঙ্গেও তিনি সম্পৃক্ত।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মঈন উদ্দীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।