Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে
Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে

Archives

মোট সংবাদ: ১৩৩ টি
রাঙ্গুনিয়ার সেই গৃহবধূ নিখোঁজ নাকি পরকীয়ার টানে উধাও

রাঙ্গুনিয়ার সেই গৃহবধূ নিখোঁজ নাকি পরকীয়ার টানে উধাও

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ সরফভাটার মাওলানা গ্রামের শ্বশুর থেকে দু’দিন ধরে নিখোঁজ রয়েছে নুপুর আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী। গত ১২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন নুপুর আক্তার।এরপর থেকে নুপুরের মোবাইল বন্ধ রয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার (১৬ অক্টোবর) তাঁর মা ডেইজি আক্তার বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি […]

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
কাল থেকে রাঙ্গুনিয়ার ১৯৭ মণ্ডপে পালিত হবে শারদীয় দূর্গা উৎসব

কাল থেকে রাঙ্গুনিয়ার ১৯৭ মণ্ডপে পালিত হবে শারদীয় দূর্গা উৎসব

আজ দুর্গা দেবীর বোধন, এই বোধনের মাধ্যমে বন্দনা পূজা করে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙানো হয়। আর একদিন পরই ঢাকের বাদ্য, কাঁসর, ঘণ্টা,শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। গত ১০ অক্টোবর দেবী দুর্গার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয় দেবীপক্ষের। সাধারণত দেবীপক্ষ শুরুর […]

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়ার পরিত্যক্ত ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

রাঙ্গুনিয়ার পরিত্যক্ত ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্পদগুলো পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্যের জায়গায় নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বা চক্রান্ত ছিল। আমরা দায়িত্বে আসার পর সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এই সরকার দায়িত্বে আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, সরকারের সব স্থাপনা বা সম্পদগুলো যেন […]

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়ার চাকমা রাজবাড়ীকে রয়েল মিউজিয়াম করার উদ্যোগ

রাঙ্গুনিয়ার চাকমা রাজবাড়ীকে রয়েল মিউজিয়াম করার উদ্যোগ

সৃষ্টি আর ধ্বংসের খেলায় কালের অতল গহব্বরে হারিয়ে যাওয়া রাঙ্গুনিয়ার সপ্তদশ শতাব্দীর চাকমা রাজবাড়ীর ৩ শত বছরের পুরনো ইতিহাসের শেষ স্মৃতি চিহ্নকে ধরে রাখতে রাজপ্রাসাদটি সংস্কারের করে (আধিবাসী ভিলেজ ও রয়েল মিউজিয়াম) জাদুঘরে রূপান্তরিত করার উদ্যোগ নিয়ে সমীক্ষা করছে প্রত্নসম্পদ বিশেষজ্ঞের একটি টিম। খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর অর্থায়নে রাঙ্গুনিয়া চাকমা রাজার রাজপ্রাসাদ ও অন্যান্য […]

শনিবার, ১০ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
চেনা মুখের অপেক্ষায় ছোট্ট ইয়াকুব, স্বজনদের খুঁজছে রাঙ্গুনিয়া পুলিশ

চেনা মুখের অপেক্ষায় ছোট্ট ইয়াকুব, স্বজনদের খুঁজছে রাঙ্গুনিয়া পুলিশ

বয়স মাত্র সাত বছর। যে বয়সে বাবা-মায়ের হাত ধরে ঘুরে বেড়ানোর কথা, যে বয়সে নিরাপদ আশ্রয়ে থাকার কথা পরিবারের স্নেহ-ভালোবাসায়— সেই বয়সেই আপনজনদের থেকে বিচ্ছিন্ন ছোট্ট ইয়াকুব। এখন তার ঠিকানা রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের হেফাজত। বাবা কোথায়, মা কোথায়, কীভাবে ফিরবে চেনা ঘরে— এসব প্রশ্নের উত্তর জানা নেই তার। শুধু বাবার নাম শাহাবুল আর বাড়ি […]

শনিবার, ১০ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
স্মৃতির টানে নতুন প্রজন্মের পাশে প্রাক্তন শিক্ষার্থীরা, উপহার দিলেন পানির প্ল্যান্ট

স্মৃতির টানে নতুন প্রজন্মের পাশে প্রাক্তন শিক্ষার্থীরা, উপহার দিলেন পানির প্ল্যান্ট

একসময় এই বিদ্যালয়ের আঙিনায় কেটেছে দুরন্ত শৈশব, শ্রেণিকক্ষে বসে গড়ে উঠেছে স্বপ্নের বীজ। সময়ের স্রোতে তাঁরা আজ কেউ দেশে, কেউ বিদেশে- জীবনের নানা ব্যস্ততায় ছড়িয়ে পড়েছেন ভিন্ন ভিন্ন ঠিকানায়। কিন্তু যে বিদ্যালয় তাঁদের মানুষ হওয়ার পথে আলো দেখিয়েছে, সেই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ভুলে যাননি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন […]

শনিবার, ১০ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
চাঁদা না পেয়ে সরফভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব, রক্তাক্ত প্রবাসী পরিবারের ৫ জন

চাঁদা না পেয়ে সরফভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব, রক্তাক্ত প্রবাসী পরিবারের ৫ জন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি পরিবারের ওপর সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিশুসহ একই পরিবারের পাঁচজনকে আহত করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর […]

শনিবার, ১০ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
শান্তিপূর্ণ শারদীয় দুর্গোৎসব উদযাপনে রাঙ্গুনিয়ায় প্রশাসনের সভা অনুষ্ঠিত

শান্তিপূর্ণ শারদীয় দুর্গোৎসব উদযাপনে রাঙ্গুনিয়ায় প্রশাসনের সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার […]

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
বাবা হারালেন রাঙ্গুনিয়া সন্তান সংগীত শিল্পী পিজিত

বাবা হারালেন রাঙ্গুনিয়া সন্তান সংগীত শিল্পী পিজিত

মা হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই এবার বাবা স্বপন মহাজন (৬৬) কে হারালেন রাঙ্গুনিয়ার সন্তান দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক পিজিত মহাজনের। সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার ৪নং ওয়ার্ডের ঠান্ডাছড়িস্থ নিজ বাড়ি লোকনাথ ধামে তিনি পরলোকগমন করেন। জানা যায়, কণ্ঠশিল্পী পিজিতের পিতা স্বপন মহাজন ছিলেন, রাঙ্গুনিয়ার রানির হাট বাজারের একসময়ের স্বনামধন্য […]

বুধবার, ৭ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
১৭ কোটি টাকার ক্যাবল কার, দুই বছর ধরে থমকে

১৭ কোটি টাকার ক্যাবল কার, দুই বছর ধরে থমকে

পাহাড়ের বুক চিরে আকাশপথে ছুটত ১২টি কেবিন। প্রায় ১০০ ফুট ওপরে ঝুলন্ত কেবিনে বসে চোখের সামনে ভেসে উঠত সবুজ পাহাড়, বন আর জলাশয়ের অপার সৌন্দর্য। রাঙ্গুনিয়ার এভিয়ারি অ্যান্ড ইকোপার্কের সেই আকর্ষণ এখন কেবল স্মৃতি। ৫ আগস্টের পর টানা তিন দিনের ভাঙচুর ও লুটপাটে ক্ষতবিক্ষত হওয়া ১৭ কোটি ৬৭ লাখ টাকার ক্যাবল কারটি দুই বছরের বেশি […]

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ বিস্তারিত »