Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে
Rangunia Pratidin দেশগ্রাম ও মানুষের কথা বলে

রাঙ্গুনিয়া

মোট সংবাদ: ৪০ টি
রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা মঈন উদ্দীন মঈনুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঈন উদ্দীন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকার রাজামিয়ার ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। এ ছাড়া উপজেলা যুবলীগের সঙ্গেও তিনি সম্পৃক্ত। […]

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে-মণ্ডপে বাজছে বিদায়ের সুর।

আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে-মণ্ডপে বাজছে বিদায়ের সুর।

আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই, মণ্ডপে-মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর। বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের ৬ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে রাঙ্গুনিয়া পূজা […]

বুধবার, ২১ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রবাসী মায়ের দোয়া ফুটবল একাদশকে ১–০ গোলে হারিয়ে জয় পেয়েছে বুটিশ এফসি। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে দলটি। গত রোববার বিকেলে উপজেলার কর্ণফুলী রূপান্তর চরে এ খেলা অনুষ্ঠিত […]

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়ায় দেবীর আরাধনায় ভিন্ন আবহ, বাবার প্রতি ভালোবাসা প্রকাশের মানবিক প্রয়াস

রাঙ্গুনিয়ায় দেবীর আরাধনায় ভিন্ন আবহ, বাবার প্রতি ভালোবাসা প্রকাশের মানবিক প্রয়াস

দুর্গাপূজার মণ্ডপজুড়ে দেবী দুর্গার বর্ণিল প্রতিমা, চোখধাঁধানো আলোকসজ্জা আর নান্দনিক কারুকার্য। কোথাও দেবীর মহিমা, কোথাও অসুরবধের পৌরাণিক আখ্যান— সব মিলিয়ে উৎসবের আবহ। কিন্তু এই ঐতিহ্য আর শিল্পসৌন্দর্যের মাঝেই এবার এক ভিন্ন গল্প বলতে চায় রাঙ্গুনিয়ার দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার সামাজিক সংগঠন ‘মা ভবানী একতা সংঘ’। যে গল্পে দেবী বন্দনার পাশাপাশি জায়গা করে নিয়েছে বাবার প্রতি সন্তানের […]

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়ার সেই গৃহবধূ নিখোঁজ নাকি পরকীয়ার টানে উধাও

রাঙ্গুনিয়ার সেই গৃহবধূ নিখোঁজ নাকি পরকীয়ার টানে উধাও

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ সরফভাটার মাওলানা গ্রামের শ্বশুর থেকে দু’দিন ধরে নিখোঁজ রয়েছে নুপুর আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী। গত ১২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন নুপুর আক্তার।এরপর থেকে নুপুরের মোবাইল বন্ধ রয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার (১৬ অক্টোবর) তাঁর মা ডেইজি আক্তার বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি […]

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
কাল থেকে রাঙ্গুনিয়ার ১৯৭ মণ্ডপে পালিত হবে শারদীয় দূর্গা উৎসব

কাল থেকে রাঙ্গুনিয়ার ১৯৭ মণ্ডপে পালিত হবে শারদীয় দূর্গা উৎসব

আজ দুর্গা দেবীর বোধন, এই বোধনের মাধ্যমে বন্দনা পূজা করে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙানো হয়। আর একদিন পরই ঢাকের বাদ্য, কাঁসর, ঘণ্টা,শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। গত ১০ অক্টোবর দেবী দুর্গার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয় দেবীপক্ষের। সাধারণত দেবীপক্ষ শুরুর […]

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়ার পরিত্যক্ত ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

রাঙ্গুনিয়ার পরিত্যক্ত ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্পদগুলো পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্যের জায়গায় নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বা চক্রান্ত ছিল। আমরা দায়িত্বে আসার পর সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এই সরকার দায়িত্বে আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, সরকারের সব স্থাপনা বা সম্পদগুলো যেন […]

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
রাঙ্গুনিয়ার চাকমা রাজবাড়ীকে রয়েল মিউজিয়াম করার উদ্যোগ

রাঙ্গুনিয়ার চাকমা রাজবাড়ীকে রয়েল মিউজিয়াম করার উদ্যোগ

সৃষ্টি আর ধ্বংসের খেলায় কালের অতল গহব্বরে হারিয়ে যাওয়া রাঙ্গুনিয়ার সপ্তদশ শতাব্দীর চাকমা রাজবাড়ীর ৩ শত বছরের পুরনো ইতিহাসের শেষ স্মৃতি চিহ্নকে ধরে রাখতে রাজপ্রাসাদটি সংস্কারের করে (আধিবাসী ভিলেজ ও রয়েল মিউজিয়াম) জাদুঘরে রূপান্তরিত করার উদ্যোগ নিয়ে সমীক্ষা করছে প্রত্নসম্পদ বিশেষজ্ঞের একটি টিম। খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর অর্থায়নে রাঙ্গুনিয়া চাকমা রাজার রাজপ্রাসাদ ও অন্যান্য […]

শনিবার, ১০ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
চেনা মুখের অপেক্ষায় ছোট্ট ইয়াকুব, স্বজনদের খুঁজছে রাঙ্গুনিয়া পুলিশ

চেনা মুখের অপেক্ষায় ছোট্ট ইয়াকুব, স্বজনদের খুঁজছে রাঙ্গুনিয়া পুলিশ

বয়স মাত্র সাত বছর। যে বয়সে বাবা-মায়ের হাত ধরে ঘুরে বেড়ানোর কথা, যে বয়সে নিরাপদ আশ্রয়ে থাকার কথা পরিবারের স্নেহ-ভালোবাসায়— সেই বয়সেই আপনজনদের থেকে বিচ্ছিন্ন ছোট্ট ইয়াকুব। এখন তার ঠিকানা রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের হেফাজত। বাবা কোথায়, মা কোথায়, কীভাবে ফিরবে চেনা ঘরে— এসব প্রশ্নের উত্তর জানা নেই তার। শুধু বাবার নাম শাহাবুল আর বাড়ি […]

শনিবার, ১০ অক্টোবর ২০২৬ বিস্তারিত »
স্মৃতির টানে নতুন প্রজন্মের পাশে প্রাক্তন শিক্ষার্থীরা, উপহার দিলেন পানির প্ল্যান্ট

স্মৃতির টানে নতুন প্রজন্মের পাশে প্রাক্তন শিক্ষার্থীরা, উপহার দিলেন পানির প্ল্যান্ট

একসময় এই বিদ্যালয়ের আঙিনায় কেটেছে দুরন্ত শৈশব, শ্রেণিকক্ষে বসে গড়ে উঠেছে স্বপ্নের বীজ। সময়ের স্রোতে তাঁরা আজ কেউ দেশে, কেউ বিদেশে- জীবনের নানা ব্যস্ততায় ছড়িয়ে পড়েছেন ভিন্ন ভিন্ন ঠিকানায়। কিন্তু যে বিদ্যালয় তাঁদের মানুষ হওয়ার পথে আলো দেখিয়েছে, সেই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ভুলে যাননি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন […]

শনিবার, ১০ অক্টোবর ২০২৬ বিস্তারিত »