চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে অটোমেটেড স্ক্যানিং সিস্টেম চালু
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে অত্যাধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন কনটেইনার স্ক্যানার চালু করা হয়েছে। এতে পণ্য খালাসে সময় অর্ধেকে নেমে আসবে।