চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে রাঙ্গুনিয়ার ১০ বছর বয়সী শিশু রিপন দেব। স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে ফিরে পেতে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
নিখোঁজ রিপন দেব রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া ছিপছড়ি পাড়ার শম্ভু দেবের ছেলে। সে ছিপছড়ি পেকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। কোনো হৃদয়বান ব্যক্তি রিপন দেবের সন্ধান পেলে ০১৮৫৯-৩৭৭৮৯৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।