চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ও চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম বুরুচ মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

সেলিম বুরুচ চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খোকার বাবা।

সেলিম বুরুচের মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা জানিয়েছেন।

এদিকে বিএনপি নেতা হাজী ইলিয়াছ সিকদারও সেলিম বুরুচের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমকে তাঁর রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সেলিম বুরুচ ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে গড়া একজন রাজনৈতিক কর্মী। তাঁর মৃত্যুতে একজন প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছেন তিনি। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজও সেলিম বুরুচের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম বুরুচের জানাজার নামাজ শনিবার বাদে আসর চন্দ্রঘোনা ছুফিপাড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও ব্যবসায়ী মহলে শোকের আবহ বিরাজ করছে।